উত্তর: প্রশ্নে বর্ণিত গৃহকর্মী একজন স্বাধীন নারী। তাকে দাসী বানানোর নিয়্যত করলেই সে দাসী হয়ে যাবে না। সুতরাং তার সাথে শারীরিক সম্পর্ক করা ব্যভিচারের অন্তর্ভুক্ত, যা হারাম ও কাবীরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا ‘আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ’ (বনী ইসরাঈল, ১৭/৩২)। এখন করণীয় হলো, উক্ত গৃহকর্মীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা। কোনোভাবেই সম্ভব না হলে উক্ত গৃহকর্মীকে বাসায় রাখবে না এবং পূর্বের কৃত ব্যভিচার থেকে খালেছভাবে তওবা করবে।
প্রশ্নকারী : মামুন খান
কক্সবাজার।
