উত্তর: কাগজপত্রে নাম পরিবর্তন বিষয়টি অত্যন্ত জটিল হওয়ার কারণে কাগজপত্রে তা ঠিক রেখে শুধু মৌখিক ও সামাজিকভাবে ‘হোসাইন বিন আব্দুল আউয়াল’ নামে পরিচিত হওয়া যায়। আর এর জন্য পুনরায় আকীকা করতে হবে না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছাহাবীকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার নাম কী?’ তিনি বললেন, হাযন (কঠিন)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি সাহল (সহজ)’ (ছহীহ বুখারী, হা/৬১৯০)। আকীকা শিশু জন্মগ্রহণের সপ্তম দিনে করতে হয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে বন্ধক থাকে। তার জন্মের সপ্তম দিনে আকীকা করতে হয়’ (আবূ দাঊদ, হা/২৮৩৮)।
প্রশ্নকারী : মো. আলমগীর হোসেন
চারাবাগ, আশুলিয়া, সাভার, ঢাকা।
