উত্তর : এ কথার শারঈ কোনো ভিত্তি নেই। বরং ছালাতের ইক্বামত শেষ হলে ইমাম ছাহেব মুসল্লিদের দিকে মুখ ফিরাবেন এবং ডানে-বামে তাকিয়ে কাতার সোজা করা, কাঁধে কাঁধ ও পায়ে পা মিলানোর নির্দেশ দিয়ে ছালাত আরম্ভ করবেন। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ছালাতের ইক্বামত দেওয়া হলো, অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা ফিরালেন ও বললেন, ‘তোমাদের কাতার সোজা করো এবং পরস্পরে মিলিত হয়ে দাঁড়াও। নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক হতেও দেখি’ (ছহীহ বুখারী, হা/৭১৮, ৭১৯; ছহীহ মুসলিম, হা/৪৩৪; মিশকাত, হা/১০৮৬)।
-রহমতুল্লাহ
মোহনপুর, রাজশাহী।
