উত্তর: মানুষ তার অঙ্গ-প্রতঙ্গের প্রকৃত মালিক নয়। তাই অর্গান ডোনেশন (অঙ্গ দান) জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি’ (আল-ইসরা, ১৭/৭০)। মানুষের শরীর সম্মানিত, তা কাটাছেঁড়া করা অসম্মানের শামিল। তিনি বলেন, ‘আর তোমরা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না’ (আল-বাকারা, ২/১৯৫)। তবে যেসব অঙ্গ দান করলে দাতার কোনো ক্ষতি হয় না, যেমন- লিভার। পুনরায় পরিপূর্ণ হয়ে যায় একরম অঙ্গ দান জীবদ্দশায় করা যায়। আর মৃত্যুর পর সকল অঙ্গ দান করা হারাম। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না এবং অন্যের ক্ষতি করাও যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪১)।
প্রশ্নকারী : ডালিম
বরিশাল।
