উত্তর: যদি নিশ্চিতভাবে জানা যায় যে, কোম্পানি ইচ্ছাকৃতভাবে মানুষের জন্য ক্ষতিকর বা অখাদ্য উপাদান খাদ্যে মিশিয়ে প্রতারণার মাধ্যমে বিক্রি করছে, তাহলে সেই অন্যায় কাজে সহযোগিতা করা বৈধ নয় এবং সেখানে চাকরি করাও হালাল হবে না। কেননা সেখানে পাপের কাজের সহযোগিতা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেককাজ ও তাক্বওয়ায় একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
