কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : ‘প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরয’। তাহলে কোন ব্যক্তি এমন কোন প্রতিষ্ঠান যেখানে শরী‘আতের কিছু ভুল-ত্রুটি রয়েছে সেখানে জ্ঞান অর্জন করতে পারবে কি?

উত্তর : যেসব প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি দ্বীনী বিষয়ে কিছু ক্ষেত্রে ভুল শিক্ষা প্রদান করা হয়, সেসব প্রতিষ্ঠানের বিকল্প বিশুদ্ধ ধারার কোন প্রতিষ্ঠান পাওয়া গেলে সেখানেই জ্ঞানার্জনের জন্য যাওয়া উচিত। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (সূরা তাগাবুন ১৬)। আছহাবে কাহ্ফ সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমাদের কাউকে এই মুদ্রা দিয়ে শহরে প্রেরণ কর; সে গিয়ে যেন দেখে, কোন খাদ্য সবচেয়ে বেশি পবিত্র’ (সূরা কাহ্ফ ১৯)। তবে যদি সেসব প্রতিষ্ঠানে দ্বীন বা দুনিয়ার জন্য উপকারী কোন শিক্ষা প্রদান করা হয়, তাহলে সেখানে জ্ঞানার্জন করাতে শারঈ কোন বাধা নেই। সেক্ষেত্রে শরী‘আত বিরোধী বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে।

-আব্দুস সামী

গংগাচড়া, রংপুর।


Magazine