কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমাদের বাজারে সব নাপিত হিন্দু। এখন তাদের কাছে মাথার চুল কাটা যাবে কি বা তাদের সাথে কোনো লেনদেন করা যাবে কি?

উত্তর: অমুসলিম বা হিন্দু নাপিতের কাছে চুল কাটা এবং তাদের সাথে ব্যবসায়িক বা বৈষয়িক লেনদেন করা জায়েয। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণ মদীনার ইয়াহূদীদের সঙ্গে আদান-প্রদান ও লেনদেন করেছেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর কাছ থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য খরিদ করেন এবং নিজের বর্ম তার কাছে বন্ধক রাখেন (ছহীহ বুখারী, হা/২৫০৯)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি এ শর্তে ইয়াহূদীদের দিয়েছিলেন যে, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে (ছহীহ বুখারী, হা/২৪৯৯; ছহীহ মুসলিম, হা/১৫৫১)। হাদীছদ্বয় দ্বারা বুঝা যায়, বৈষয়িক হালাল বিষয়ে অমুসলিমদের সাথে লেনদেন করা যায়।

-মাহিম।


Magazine