উত্তর : বাসর রাতে মিলনের পূর্বে স্বামী-স্ত্রী জামা‘আত সহকারে দুই রাকা‘আত ছালাত আদায় করা সুন্নাত (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/১৭৪৩৮, ১৭৪৪১)। এতে স্বামী ইমামতি করবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করবে (মুছান্নাফে ইবনি আবী শায়বাহ, হা/ ১৭৪৪১)। যদি বাসর রাতের বেলায় হয়, তাহলে ক্বিরা‘আত জোরে পড়বে। আর যদি দিনের বেলায় হয়, তাহলে ক্বিরা‘আত আস্তে পড়বে (আল-মাজমূ‘উ শারহুল মুহাযযাব, ৩/৩৯১ পৃঃ)। তবে কোন মহিলা ঋতুবতী অবস্থায় থাকলে তা পরবর্তীতে আদায় করতে হবে না।
-মাযহারুল ইসলাম
নবাবগঞ্জ, দিনাজপুর।
