কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ছেলের বিবাহের জন্য কি অভিভাবকের সম্মতি প্রয়োজন?

উত্তর : ছেলের বিবাহের জন্য অভিভাবকের সম্মতি শর্ত নয়, যেমন মেয়ের জন্য তা আবশ্যক (তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)। বরং ছেলে রাজি থাকলেই বিবাহ বৈধ হয়ে যাবে। তবে পিতা-মাতা বা অভিভাবকের সিদ্ধান্ত স্পষ্ট ভুল প্রমাণিত না হওয়া পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে তাদের কথার অনুসরণ করা উচিত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার পিতা-মাতার অবাধ্য হবে না। যদিও তারা তোমাকে তোমার পরিবার ও ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলেন’...(আহমাদ, হা/২২১২৮, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, হা/২০২৬; ইবনু মাজাহ, হা/৪০৩৪; মিশকাত, হা/৬১)। অতএব, উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হওয়া ভালো। এতে পারিবারিক দ্বন্দ্ব হতে মুক্ত থাকা যায়।

-আসাদুল্লাহ

মিরপুর, কুষ্টিয়া।


Magazine