কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : শিশুরা শিরক করলে তার পাপ লিপিবদ্ধ করা হয় কি?

উত্তর : না, শিশুরা শিরক করলে তার পাপ লিপিবদ্ধ করা হয় না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। (১) ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় (২) শিশু যতক্ষণ না বালেগ হয় (৩) পাগল যতক্ষণ না বুদ্ধি ফিরে পায় হয় (আবুদাঊদ, হা/৪৩৯৮; তিরমিযী, হা/১৪২৩; ইবনু মাজাহ, হা/২০৪১; মিশকাত, হা/৩২৮৭)।

-আবুল হাশেম

কামারখন্দ, সিরাজগঞ্জ।


Magazine