উত্তর: ঈদের ছালাত শেষে কোলাকুলি করার বিষয়ে কোনো আমল ছাহাবীদের মাঝে পাওয়া যায় না, বরং তা বিদআত। ঈদের দিন ছাহাবায়ে কেরামের পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থাৎ ‘আল্লাহ আমাদের ও আপনার পক্ষ হতে কবুল করুন!’ (বায়হাক্বী, হা/৬২৯৫; আল-মু‘জামুল কাবীর, হা/১২৩; তামামুল মিন্নাহ, ১/৩৫৪)। ছাহাবায়ে কেরাম পরস্পর সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন আর সফর থেকে আসলে পরস্পর কাঁধে কাঁধ লাগাতেন (সিলসিলাতুল আহাদিছিস ছহীহাহ, হা/২৬৪৭; আল-মু‘জামুল আওসাত্ব, হা/৯৭)। আর ইসলামে পরস্পরকে হাদিয়া দিতে উৎসাহিত করা হয়েছে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদানও দিতেন (ছহীহ বুখারী, হা/২৫৮৫)।
প্রশ্নকারী : মইনুল ইসলাম
সিরাজগঞ্জ।
