উত্তর: এমতাবস্থায় ওযূ করে ঘুমানো সুন্নাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবী অবস্থায় (স্ত্রীর সাথে সহবাস করার পর) ঘুমানোর ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি লজ্জাস্থান ধৌত করতেন এবং ছালাতের ওযূর ন্যায় ওযূ করতেন (ছহীহ বুখারী, হা/২৮৮)। উল্লেখ্য, ফজরের ছালাত আদায়ের জন্য অবশ্যই গোসল করতে হবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
