উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়কালে বলতেন,
أَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
উচ্চারণ : আসতাওদি‘উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা আ‘মা-লিকা। অর্থ : আমি আপনার দিন, আমানত ও শেষ আমলসমূহকে আল্লাহ্র হেফাযতে ন্যস্ত করলাম (আবুদাঊদ, হা/২৬০১; মিশকাত, হা/২৪৩৫, ২৪৩৬)। অতএব, বিদায়কালে উক্ত দু‘আটি পাঠ করাই সুন্নাত।
হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
