উত্তর : উক্ত মর্মে সরাসরি কোন হাদীছ বর্ণিত হয়নি। তবে বিভিন্ন হাদীছে যা ইঙ্গিত পাওয়া যায়, তাতে ইমামের সাথে তার পরিবার-পরিজনেরও ভরণ-পোষণের ব্যবস্থা করা সমাজের নৈতিক দায়িত্ব। কেননা এসব কাজের বিনিময় গ্রহণ করা যায়। ইবনু আববাস (রাঃ) বলেন, ‘তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ কর, তার সবচেয়ে বেশী গুরুত্ব রাখে আল্লাহর কিতাব’ (বুখারী হা/৫৭৩৭)। আবুবকর ছিদ্দীক (রাঃ)-এর পরিবার সরকারী সম্পদের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন’ (ছহীহ বুখারী হা/২০৭০; মিশকাত হা/৩৭৪৭)।
প্রশ্নকারী : রমযান আলী
বাগমারা, রাজশাহী।
