কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : তালাক্বপ্রাপ্তা মহিলা তালাক্ব পাওয়ার এক মাস পরেই অন্যত্র বিবাহ করলে সে বিবাহ জায়েয হবে কি?

উত্তর : তালাক্বপ্রাপ্তা মহিলাকে যদি তার স্বামী সহবাসের পূর্বেই তালাক্ব দেয় তাহলে ইদ্দতের কোনো প্রয়োজন নেই (আহযাব, ৪৯)। আর যদি সহবাসের পরে তালাক্ব দেয় তাহলে তার ইদ্দত পালনের বিধান হল, (১) যদি মহিলা গর্ভবতী হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার ইদ্দত (তালাক্ব, ৪)। (২) যদি গর্ভবতী না হয় তাহলে তার ইদ্দত হলো, তিন হায়েয বা মাসিক (বাক্বারাহ, ২২৮)। তথা স্বামী তালাক্ব দেওয়ার পর হায়েয হবে তারপর পবিত্র হবে। ২য় বার হায়েয হবে তারপর পবিত্র হবে। ৩য় বার হায়েয হবে ও পবিত্র হবে। অতঃপর সে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। (৩) যদি বয়ঃপ্রাপ্ত না হওয়ার কারণে অথবা, বার্ধক্য জনিত কারণে অথবা, অন্য কারণে মেয়ের হায়েয বন্ধ হয়ে যায় তাহলে তার ইদ্দত হলো তিন মাস (তালাক্ব, ৪)।

-গোলাম ছামদানী

সোনাইমুড়ী, নোয়াখালী।

Magazine