উত্তর : কুরআনের উপর অন্য কোন বই-পুস্তক রাখা যাবে না। কেননা এটি সর্বাধিক মর্যাদাপূর্ণ গ্রন্থ (বুরূজ, ২১)। মহান আল্লাহ বলেন, যদি আমরা এই কুরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে আপনি দেখতেন পাহাড় আল্লাহ্র ভয়ে কেঁপে উঠছে (হাশর, ২১)। তাছাড়া এটি তাক্বওয়ারও পরিচায়ক। আল্লাহ তা‘আলা বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ্র নিদর্শন সমূহের সম্মান করবে, নিশ্চয়ই তা হবে অন্তরের তাক্বওয়ার বহিঃপ্রকাশ (হজ্জ, ৩২)। অতএব প্রত্যেক মুসলিমের উচিত কুরআনের অবমাননা, অসম্মান ও মর্যাদাহানি না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখা।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
