কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): আমার আছরের ছালাতকাযা হয়েছে, আমি মসজিদে ঢুকে দেখি মাগরিবের জামাআত শুরু হয়ে গেছে। এখন আমি কি আছরের ছালাতের নিয়্যত করতে পারব? দলীলসহ জানাবেন।

উত্তর: মসজিদে প্রবেশ করার পর যদি দেখা যায় যে, মাগরিবের জামাআত শুরু হয়েছে, তাহলে মাগরিবের ছালাতের নিয়্যতে জামাআতে শরীক হবে। আর আছর পরে কাযা আদায় করবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন (ফরয) ছালাতের ইকামত হয়ে যায়, তখন ফরয ছালাত ব্যতীত অন্য কোনো ছালাত নেই’ (ছহীহ মুসলিম, হা/৭১০)।

প্রশ্নকারী : রবিউল ইসলাম

বগুড়া।

Magazine