উত্তর : যিনা-ব্যভিচার শরী‘আতে স্পষ্ট হারাম এবং তা অত্যন্ত জঘন্য অপরাধ। তবে এর কারণে বিবাহ বিচ্ছেদ হয় না। তাই উক্ত মহিলা স্বামীর জন্য হারাম নয়। তবে এ ধরনের বিবাহিত নারী-পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাদের ব্যাপারে শারঈ বিধান হল, রজম করা বা পাথর মেরে হত্যা করা। ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন। তারপর আমরাও রজম করেছি। আর রজমের বিধান আল্লাহ্র কিতাবের মাঝে অপরিহার্য সত্য, ঐ সমস্ত পুরুষ ও নারীর উপর, যারা বিবাহিত হওয়া সত্ত্বেও যিনা করে। আর যখন তা প্রমাণ সাপেক্ষ হয় অথবা গর্ভধারণী হয় অথবা স্বীকাররোক্তি দেয় (বুখারী, হা/৬৮৩০; মুসলিম, হা/১৬১৯; মিশকাত, হা/৩৫৫৭; ফারামী, হা/২৩৬৮; তিরমিযী, হা/১৪৩২; ইবনে মাজাহ, হা/২৫৫৩)। তবে এ দ-বিধি সরকার কার্যকর করবে।
-আশরাফুল ইসলাম
খানসামা, দিনাজপুর।
