উত্তর : মহিলাদেরকে ইক্বামত দিয়েই ছালাত আদায় করতে হবে। হাফছা রাযিয়াল্লাহু আনহা যখন ছালাত আদায় করতেন তখন ইক্বামত দিতেন (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৩৮)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নিশ্চয় তিনি আযান দিতেন, ইক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৫১৩৯, সনদ ছহীহ, আলবানী, তামামুল মিন্নাহ, পৃঃ ১৫৩)।
-সাগর আলী
মুন্সীপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
