উত্তর : বিবাহের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স বেশী হলে তাতে শারঈ কোন নিষেধাজ্ঞা নাই; বিবাহ করতে পারবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে যখন খাদীজা রাযিয়াল্লাহু আনহা-এর বিবাহ হয়, তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স ছিল ২৫ এবং খাদীজা রাযিয়াল্লাহু আনহা বয়স ছিল ৪০ বছর (ইবনু হিশাম, ১/১৮৭-৭৯; আল-বিদায়াহ ২/২৯৩-৯৪; সীরাতুর রাসূল (ছাঃ), ৭৬-৭৭ পৃঃ)।
-মেহেদী হাসান আতিক
মান্দা, নওগাঁ।
