কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : বেনামাযী হাফেয জান্নাতে যেতে পারবে কি?

উত্তর : ছালাত পরিত্যাগ করা কুফরী (মুসলিম হা/৮২; মিশকাত হা/৫৬৯)। তবে এ প্রকারের মুসলিম কর্মগত কাফের হলেও বিশ্বাসগত কাফের নয়। বিধায় খালেছ অন্তরে কালেমায়ে শাহাদাত পাঠ করার বরকতে এবং কাবীরা গুনাহগারদের জন্য মুহাম্মাদ (ছাঃ)-এর শাফা‘আতের ফলে শেষ পর্যায়ে এক সময় তারা জান্নাতে ফিরে আসতে পারে (বুখারী হা/৭৫১০; মিশকাত হা/৫৫৭৩-৭৪)। কিন্তু তারা সেখানে জাহান্নামী বলেই অভিহিত হবে (বুখারী হা/৬৫৬৬; মিশকাত হা/৫৫৮৫)। ছালাত পরিত্যাগকারী জান্নাতে যেতে পারবে না (ফাতাওয়াল-লাজনাহ আদ-দায়েমাহ, ১/৭৩১; ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃঃ ২৮১; )

মঈনুদ্দীন

কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine