উত্তর: মা‘ছূমা (معصومة) শব্দের অর্থ গুনাহ থেকে মুক্ত, ভুল-ত্রুটি থেকে সংরক্ষিত। আলেমগণ শব্দটিকে ‘নিষ্পাপ’ অর্থে ব্যবহার করেন। সুতরাং এই শব্দ দ্বারা নাম রাখা মানে নফসের তাযকিয়া বা আত্মশুদ্ধির দাবি করা, যা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى ‘তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই তাক্বওয়াবানদের সম্পর্কে অধিক অবগত’ (আন-নাজম, ৫৩/৩২)। মা‘ছূমা নাম রাখা হয়ে গেলে করণীয় হলো এটাকে পরিবর্তন করে সুন্দর অর্থবহ কোনো নাম রাখা (তিরমিযী, হা/২৮৩৯)।
প্রশ্নকারী : আজিজ খান
নকলা, শেরপুর, ময়মনসিংহ।
