উত্তর : উক্ত ব্যবসা সূদমুক্তভাবে পরিচালিত হলে এবং তাতে কোন প্রকার প্রতারণা না থাকলে নিঃসন্দেহে তা জায়েয হবে। কেননা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (বাক্বারাহ, ২৭৫)। আর ব্যবসা বৃদ্ধির জন্য শেয়ার হোল্ডার সংগ্রহকারীকে শেয়ার হোল্ডার সংগ্রহের পরিমাণ অনুপাতে কোন টাকা দেওয়া যাবে না। বরং পারিশ্রমিক হিসাবে তার জন্য বেতনের ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তোমরা তার মজুরী দিয়ে দাও’ (ইবনু মাজাহ, হা/২৪৪৩; ছহীহুল জামে‘, হা/১০৫৫)।
-মাকছুদুল হাসান
নওদাপাড়া, রাজশাহী।
