কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): ঈদের তাকবীরে কী বলতে হবে এবং কখন থেকে কখন পর্যন্ত তাকবীর দিতে হবে?

উত্তর: ক. ঈদের তাকবীরে বলা হবে, الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৫৬৫১, সনদ ছহীহ; ইরওয়াউল গলীল, ৩/১২৫)। খ. ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদের ছালাত পর্যন্ত উক্ত তাকবীর পাঠ করা হবে। ঈদুল আযহাতে যিলহজ্জ মাসের ১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত উক্ত তাকবীর সাধারণভাবে যেকোনো সময় পাঠ করা যাবে। তবে বিশেষভাবে গুরুত্বসহ উক্ত তাকবীর পাঠ করা হবে যিলহজ্জ মাসের ৯ তারিখের ফজর থেকে নিয়ে ১৩ তারিখের আছর পর্যন্ত প্রত্যেক ফরয ছালাতের পর (আল-বাকারা, ২/১৮৫ ও ২০৩; তাফসীরে কুরতুবী, ৩/৪; ছহীহ বুখারী, ২/২০)।

প্রশ্নকারী : মো. রিফাত

খুলনা।


Magazine