উত্তর : উহুদ যুদ্ধে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি দাঁত ভেঙ্গে গিয়েছিল। তবে অন্যান্য দাঁতগুলো উঠে গিয়েছিল এমন কথা সত্য নয়। সাহল ইবনু সা‘দ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহত হওয়া সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন। উত্তরে তিনি বলেছেন, আল্লাহ্র শপথ! আমি ভালভাবেই জানি কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জখম ধুয়ে দিচ্ছিলেন এবং কে পানি ঢালছিলেন আর কি দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। তিনি বলেছেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা ফাতেমা রাযিয়াল্লাহু আনহা তা ধুয়ে দিচ্ছিলেন এবং আলী রাযিয়াল্লাহু আনহু-ঢালে করে পানি এনে ঢালছিলেন। ফাতেমা রাযিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে, পানি রক্ত পড়া বন্ধ না করে কেবল তা বৃদ্ধি করছে, তখন তিনি এক টুকরা চাটাই নিয়ে তা পুড়িয়ে লাগিয়ে দিলেন। তখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সেদিন রসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ডান দিকের একটি দাঁত (নীচের রুবাইয়া) ভেঙ্গে গিয়েছিল, চেহারা যখম হয়েছিল এবং লৌহ শিরস্ত্রাণ ভেঙ্গে মস্তকে বিদ্ধ হয়ে গিয়েছিল (ছহীহ বুখারী, হা/৪০৭৫; ছহীহ মুসলিম, হা/১৭৯০)। উল্লেখ্য যে, দাঁত শহীদ হয়েছিল কথাটি ঠিক নয়। বরং তা ভেঙ্গে গিয়েছিল।
-জুঁই
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
