কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): কোনো ব্যক্তি যদি কয়েকটি গরু যবেহ করে, তাহলে কি সব গরু থেকেই গোশত ফকীর-মিসকীনকে দিতে হবে, নাকি নির্দিষ্ট ২/১টি থেকে দিলেই হবে?

উত্তর: ব্যক্তির সুবিধামতো দুয়েকটি পশু থেকে গোশত দিলেই যথেষ্ট হবে। কুরবানীদাতা প্রয়োজন অনুযায়ী গোশত রেখে দিয়ে বাকি গোশত ফকীর-মিসকীনকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তা থেকে খাও এবং মিসকীন ও ফকীরকে খাওয়াও’ (আল-হাজ্জ, ২২/৩৬)। তিনি আরো বলেন, ‘অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ, অভাবগ্ৰস্তকে খাওয়াও’ (আল-হজ্জ, ২২/২৮)।

প্রশ্নকারী : মশিউর রহমান

বনানী, ঢাকা।


Magazine