কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): ঈদের খুৎবা শোনা কি ওয়াজিব? নাকি ছালাত শেষে কেউ চাইলে চলে আসতে পারে?

উত্তর: ছালামের পর চলে যাওয়া জায়েয হলেও ভদ্রভাবে বসে থেকে গুরুত্ব সহকারে খুৎবা শোনা উচিত। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ঈদুল ফিতর’ ও ‘ঈদুল আযহা’র দিন ঈদের মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হলো ছালাত। আর ছালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তারা তাদের কাতারে বসে থাকত। তিনি তাদের নছীহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন (ছহীহ বুখারী, হা/৯৫৬)। এছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের কাছে খুৎবা দিয়ে মহিলাদের কাছে গিয়ে খুৎবা দিতেন। এতক্ষণ তারা সেখানেই অবস্থান করত (ছহীহ বুখারী, হা/১৪৪৯)।

প্রশ্নকারী : মো. শিমুল

ঢাকা।


Magazine