উত্তর: ছিয়াম পালনকারী ব্যক্তি যদি ফজর উদিত হয়েছে কি-না এ বিষয়ে সন্দেহে থাকে এবং তার কাছে নিশ্চিতভাবে ফজর উদিত হওয়া স্পষ্ট না হয়, তাহলে সে সময় সাহারী খেলে তার উপর কোনো দোষ নেই এবং তার ছিয়াম ছহীহ হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা খাও এবং পান করো, যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। তারপর রাত পর্যন্ত ছিয়াম পূর্ণ করো’ (আল-বাকারা, ২/১৮৭)। এখানে আল্লাহ তাআলা ফজর স্পষ্টভাবে উদিত হওয়ার সাথে খাওয়া বন্ধ করাকে শর্তযুক্ত করেছেন, শুধু সন্দেহের ভিত্তিতে নয়। সুতরাং তার ছিয়ামটি কাযা আদায় করতে হবে না।
প্রশ্নকারী : মনিরুল ইসলাম
কুড়িগ্রাম।
