কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : কোর্টের মাধ্যমে বিবাহ বৈধ হবে কি?

উত্তর : কোর্টের মাধ্যমে বিবাহ বৈধ হবে তবে শর্ত হলো কন্যার অভিভাবকের পূর্ব সম্মতি থাকতে হবে। অন্যথা বিবাহ বাতিল বলে গণ্য হবে। রাসূল (ছাঃ) এরশাদ করেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ বৈধ নয়’ (আবুদাঊদ, হা/২০৮৫; মিশকাত, হা/৩১৩০)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘কোনো নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবুদাঊদ, হা/২০৮৩; মিশকাত, হা/৩১৩১)। অতএব, অভিভাবকের অগোচরে কোর্টে গিয়ে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক ছেলে-মেয়ের ইচ্ছানুযায়ী সংঘটিত বিবাহ বৈধ হবে না।

-সাগর আলী

পুঠিয়া, রাজশাহী।


Magazine