কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

(৪৫) করোনা ভাইরাসের কারণে ঈদের ছালাত মাঠে আদায় না করা গেলে করণীয় কী?

উত্তর : ঈদের ছালাত জামা‘আতসহ মাঠে আদায় করাই সুন্নাত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মতো স্থানকে ত্যাগ করে হেঁটে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে খোলা ময়দানে ঈদের ছালাত আদায় করতেন (যাদুল মা‘আদ, ১/৪২৫ পৃঃ; ছহীহ বুখারী, হা/৯৫৬, ‘মিম্বার না নিয়ে ঈদের মাঠে গমন’ অধ্যায়, অনুচ্ছেদ-৬)। তবে সরকারী নিষেধাজ্ঞার কারণে মাঠে আদায় করা না গেলে নিজ বাড়ীতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ছালাতের মতোই ১২ তাকবীরসহ ঈদের দুই রাক‘আত ছালাত আদায় করবে (বুখারী, ‘যার ঈদের ছালাত ছুটে গেছে এবং যারা বাড়ীতে ও গ্রামে আছে তাদের ঈদের ছালাত’ অধ্যায়)।


Magazine