কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : ছালাতের পূর্ব মুহুর্ত ব্যতীত অন্য সময়ে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি?

উত্তর : পেঁয়াজ, রসুন, মুলা বা এই ধরনের গন্ধযুক্ত উদ্ভিদসমূহ খাওয়া বৈধ (ছহীহ মুসলিম, হা/২০৫৩; মিশকাত, হা/৪১৯৬)। তবে খাওয়ার পরে মুখে গন্ধ থাকলে সেই অবস্থায় মসজিদে নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এই উদ্ভিদ (রসুন) খাবে, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়’ (ছহীহ বুখারী, হা/৮৫৩; ছহীহ মুসলিম, হা/৫৬২-৬৪; মিশকাত, হা/৭০৭)। অন্য বর্ণনায় আছে, ‘সে যেন আমাদের সাথে ছালাত না আদায় করে’ (ছহীহ বুখারী, হা/৮৫৬)। ছালাতে যাওয়ার আগে গন্ধ দূর করা সম্ভব হলে কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়াতে কোন বাধা নেই। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এই সবজি (রসুন) খাবে, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, যতক্ষণ না তার দূর হয়’ (ছহীহ মুসলিম, হা/৫৬১)।

-উত্তর রামপুর উন্মুক্ত ইসলামী পাঠাগার

পত্নীতলা, নওগাঁ।


Magazine