উত্তর : وَلَيَالٍ عَشْرٍ b অর্থ : কসম দশ রাত্রির। এর দ্বারা যিলহজ্জ মাসের প্রথম দশ দিনকে বুঝানো হয়েছে। যদিও কেউ কেউ রামাযানের শেষ দশকের কথাও বলেছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এই দশ দিনের (যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের) আমলের চেয়ে প্রিয়তর কোন আমল আল্লাহ্র নিকটে নেই। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ্র পথে জিহাদও কি নয়? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্র রাস্তায় জিহাদও নয়। তবে ঐ লোক, যে স্বীয় জান-মাল নিয়ে জিহাদে বের হয়েছে। কিন্তু কিছুই নিয়ে ফিরেনি। অর্থাৎ শহীদ হয়ে গেছে (ছহীহ বুখারী, হা/৯৬৯; তিরমিযী, হা/৭৫৭; ইবনু মাজাহ, হা/১৭২৭; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৬০)। ইবনু আববাস, ইবনু যুবাইর, মুজাহিদ, সুদ্দী সহ আধিকাংশ বিদ্বান এর দ্বারা যিলহজ্জের প্রথম দশ দিন অর্থ নিয়েছেন (তাফসীরে ইবনু কাসীর উক্ত সূরার তাফসীর দ্রঃ)।
-নাজিউর রহমান
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।
