উত্তর: পরিবেশ-পরিস্থিতিতে রাতে ভাড়া বাড়ানো যায়, যদি উভয় পক্ষ পরস্পর সন্তুষ্ট হয়ে এতে রাজি হয়। তবে এমন পরিমাণ বাড়ানো উচিত নয়, যাতে যাত্রীর উপর যুলম হয়। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন, যে বিক্রি করার সময়ে সৌহার্দ্যপূর্ণ থাকে, কেনার সময়ে সৌহার্দ্যপূর্ণ থাকে আর পাওনা আদায়ের ক্ষেত্রেও সহনশীল ও সহজ হয়’ (ছহীহ বুখারী, হা/২০৭৬)।
প্রশ্নকারী : সজীব বিন কামাল
বাইশগাঁও, মনোহরগঞ্জ, কুমিল্লা।
