কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : জুমু‘আর খুতবায় সূরা ক্বাফ পড়ার বিধান কী?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর মানুষ যে সকল সুন্নাত ছেড়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম হল জুমু‘আর খুতবায় সূরা ক্বাফ তিলাওয়াত করা। আমরা বিনতে আব্দুর রহমান রাযিয়াল্লাহু আনহা আমরার এক বোন থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি সূরা ক্বফ মুখস্থ করেছি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখ থেকে জুমু‘আর দিনে। তিনি প্রতি জুমু‘আয় মিম্বরের উপর তা তিলাওয়াত করতেন (ছহীহ মুসলিম, হা/৮৭২; মিশকাত, হা/১৪০৯)। তবে তিনি সূরা ক্বাফ পুরোটাই তেলাওয়াত করতেন নাকি কিছু অংশ করতেন; সারা জীবন ধরে তেলাওয়াত করেছেন নাকি কিছু সময় ধরে পড়েছেন, তারপরে পড়া বাদ দিয়েছেন, তার স্পষ্ট কোন প্রমাণ নেই। তবে বিবরণে বুঝা যায় যে, আংশিক পড়তেন। অতএব কিছু পড়া ভালো।

-মুসতাকীম

দূর্গাপুর, রাজশাহী।


Magazine