উত্তর: ইসলামের দৃষ্টিতে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তার স্বামীর (আল-বাকারা, ২/২৩৩; আত-তালাক্ব, ৬৫/০৭)। স্বামীর ভরণপোষণের দায়িত্ব তার স্ত্রীর নয়। সুতরাং স্ত্রীর উপার্জিত অর্থে স্বামীর অধিকার নেই। তবে স্ত্রী চাইলে তার উপার্জিত অর্থ থেকে স্বামীকে হাদিয়া দিতে পারে এবং স্ত্রীর সম্মতিতে স্বামী সেই অর্থ নিজের মতো করে ব্যবহার করতে পারে।
প্রশ্নকারী : ইয়াসমিন
পাবনা।
