উত্তর : পরিবারের অন্যান্য সদস্যগণ নখ, চুল কাটতে পারে। কেননা হাদীছে শুধুমাত্র কুরবানীদাতার কথা বলা হয়েছে। উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী করার ইচ্ছা পোষণ করে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ
কর্তন না করে’ (ছহীহ মুসলিম, হা/১৫৬৫; মিশকাত, হা/১৪৫৯)। উল্লেখ্য যে, যাদের কুরবানী নেই তারাও নখ, চুল কাটা থেকে বিরত থাকলে এবং কুরবানীর দিন কাটলে পূর্ণ নেকী পাবে’- মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (আবুদাঊদ, হা/২৭৮৯; নাসাঈ, হা/৪৩৬৫; মিশকাত, হা/১৪৭৯)। উক্ত হাদীছের উপর আমল করা যাবে না।
-হাবীবুল্লাহ
বাগমারা, রাজশাহী।
