উত্তর : ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত সাহারী খাওয়ার সময়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘বেলাল রাযিয়াল্লাহু আনহু রাত্রে আযান দিলে তোমরা সাহারী খাও, যতক্ষণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম রাযিয়াল্লাহু আনহু ফজরের আযান না দেয় (বুখারী, হা/১৯১৯; মুসলিম, হা/২৫৯০; তাহক্বীক্ব মিশকাত, হা/৬২৯)। ফজরের আযান আরম্ভ হয়ে গেলে সাহারী বা অন্য কিছু খাওয়া যাবে না। তবে ফজরের আযান শুরু হওয়ার আগে যদি খেতে আরম্ভ করে তাহলে আযান হয়ে গেলেও খাওয়া শেষ করতে পারবে। আযানের সময় কিংবা পরে জাগ্রত হলে কিছু না খেয়ে ছিয়ামের নিয়্যত করে ছিয়াম পালন করবে (মুসলিম, হা/১১৫০; মিশকাত, হা/২০৭৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘খাদ্য বা পানির পাত্র হাতে থাকা অবস্থায় তোমাদের কেউ আযান শুনলে সে যেন প্রয়োজন পূরণ না করা পর্যন্ত পাত্র না রেখে দেয়’ (আবুদাঊদ, হা/২৩৫০; তাহক্বীক্ব মিশকাত, হা/১৯৮৮)।
-শাকির হাসান
খানসামা, দিনাজপুর।
