কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : কী পরিমাণ অর্থ থাকলে হজ্জ করতে হবে?

উত্তর : হজ্জ যেহেতু একটি ব্যয়বহুল ও কষ্টার্জিত ইবাদত সেজন্য আল্লাহ তা‘আলা তা সকলের উপর ফরয করেননি। বরং হজ্জ তাদের উপরেই ফরয যারা পরিবার-পরিজনের খরচ বহাল রেখে কা‘বা ঘর পর্যন্ত পৌঁছতে ও ফিরে আসতে সক্ষম (আলে ইমরান, ৯৭)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে মানবম-লী আল্লাহ তোমাদের উপর হজ্জ ফরয করেছেন। সুতরাং তোমরা হজ্জ কর’ (ছহীহ মুসলিম, হা/১৩৩৭)। তবে মহিলাদের উপরে হজ্জ ফরয ঐ সময়ে হবে যখন তার পথ খরচসহ মাহরামের ব্যবস্থা থাকবে। মাহরাম ব্যাতীত কোন মহিলা হজ্জ করতে পারবেনা। (ছহীহ বুখারী, হা/১৮৬৪; ছহীহ মুসলিম, হা/৮২৭; মিশকাত, হা/২৫১০/২৫১৫)।

-আফরোজা

আত্রাই, নওগাঁ।


Magazine