কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): বাবা-মায়ের দেওয়া হাতখরচ থেকে দান করলে ছওয়াব কার হবে—দানকারী সন্তানের, নাকি অর্থদাতা বাবা-মায়ের, নাকি উভয়ের?

উত্তর: বাবা-মায়ের দেওয়া হাতখরচ বা অর্থ থেকে সন্তান দান করলে সন্তান দানকারী হিসেবে পূর্ণ ছওয়াব পাবে। একইসঙ্গে বাবা-মাও অর্থ উপার্জন করে সন্তানকে দেওয়ার কারণে সমপরিমাণ ছওয়াবের অংশীদার হবেন। এতে কারও ছওয়াব অপরের কারণে সামান্যও কমবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো স্ত্রী যদি তার ঘর হতে ক্ষতির উদ্দেশ্য ছাড়া খাদ্যদ্রব্য ছাদাকা করে, তবে এ জন্য সে ছওয়াব লাভ করবে আর উপার্জন করার কারণে স্বামীও ছওয়াব পাবে এবং খাজাঞ্চিও অনুরূপ ছওয়াব পাবে। তাদের একজনের কারণে অন্য জনের ছওয়াবে কোনো কমতি হবে না’ (ছহীহ বুখারী, হা/১৪২৫; ছহীহ মুসলিম, হা/১০২৪)।

প্রশ্নকারী : জাকারিয়া ইসলাম

পিরোজপুর।


Magazine