উত্তর : একথা সঠিক নয়। কেননা এ বিষয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে সূরা মূলক পাঠ করলে পাঠকারীর কবরের শাস্তি মাফ হয়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি প্রতি রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ পাঠ করে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন (ছহীহ আত-তারগীব ও তারহীব, হা/১৫৮৯, সনদ ছহীহ)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সূরা মুলক কবরের শাস্তি দূর করে’ (মুসতাদরাকে হাকেম, হা/৩৮৩৯)।
-মাযহারুল ইসলাম
বগুড়া।
