কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : ছাগল খাসি করা যাবে কি?

উত্তর : অধিক মোটাতাজা ও গোশত সুস্বাদু করার উদ্দেশ্যে ছাগল, গরু, ভেড়া, দুম্বা ইত্যাদি হালাল পশুকে তুলনামূলক কম কষ্ট দিয়ে খাসি করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভেড়া কুরবানী করেছিলেন তা খাসি করা ছিল। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অণ্ডকোষ বের করা দু’টি সাদা-কালো দুম্বা কুরবানী করেছিলেন (ইবনে মাজাহ, হা/৩১২২; মুসনাদে আহমাদ, হা/২৬৪৮৩; ইরওয়াউল গালীল, ৪/৩৬০; মুখতাছার ইরওয়াউল গালীল, হা/১১৬৭)। এই হাদীছ প্রমাণ করে যে, ছাগল খাসি করা বৈধ।

-ইয়াসীন আলী

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine