উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতা-মাতা উভয়েই জাহান্নামী। কেননা তারা মুশরিক অবস্থায় মারা গেছেন। তাছাড়া তাদের ক্ষমা প্রার্থনার জন্য তিনি আল্লাহ্র নিকট হতে কোন অনুমতি পাননি। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাতার কবর দেখতে গিয়ে নিজে কাঁদলেন এবং তার চতুষ্পার্শ্বের লোকদেরকেও কাঁদালেন। তারপর তিনি বললেন, আমি আমার প্রতিপালকের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি। তবে তার কবর যিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন’ (ছহীহ মুসলিম, হা/৯৭৬; মিশকাত, হা/১৭৬৩)।
প্রশ্নকারী : কিবরিয়া
সারদা, রাজশাহী।
