কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : কেউ ইসলামকে কটাক্ষ করলে তার বিরুদ্ধে করণীয় কী?

উত্তর : ইসলামকে কটাক্ষ করার অর্থ আল্লাহ ও তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে কটু মন্তব্য করা, ঠাট্টা-বিদ্রূপ করা, গালি-গালাজ করা ইত্যাদি। যারা এমন মন্তব্য করে তারা হত্যার যোগ্য। মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরূদ্ধে যুদ্ধ করে, আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে, অথবা এক দিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে অথবা নির্বাসনে পাঠানো হবে। এটা তো ইহকালে তাদের জন্য ভীষণ অপমান আর পরকালেও তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে (মায়েদাহ, ৩৩)। জনৈক ছাহাবীর একজন দাসী ছিল। সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দিত। মালিক তাকে নিষেধ করলেও সে শুনতো না। এক রাতে সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দিচ্ছিল তখন মালিক তাকে কোদাল দিয়ে হত্যা করে (আবুদাঊদ, হা/৪৩৬১)। অতএব যারা আল্লাহ ও তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে কটু মন্তব্য করে তারা সরকারিভাবে হত্যার যোগ্য।

শাকির হাসান

খানসামা, দিনাজপুর।


Magazine