কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): বর্তমানে অনেক আরামে সফরের সুযোগ আছে, সফরের ক্লান্তি খুব একটা অনুভূত হয় না। এমতাবস্থায় সফরে ছিয়াম রাখা উত্তম, নাকি পরে কাযা করাই উত্তম হবে?

উত্তর: সফর অবস্থায় ছিয়াম না রাখাই উত্তম। হামযা ইবনু আমর আল-আসলামী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সফর অবস্থায় ছিয়াম পালনের ক্ষমতা আমার রয়েছে। এ সময় ছিয়াম পালন করলে আমার কোনো গুনাহ হবে কি? তিনি বললেন, ‘এটা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ অবকাশ, যে তা গ্রহণ করবে, তা তার জন্য উত্তম। আর যদি কেউ ছিয়াম পালন করতে চায়, তবে তার কোনো গুনাহ হবে না’ (ছহীহ মুসলিম, হা/১১২১)।

প্রশ্নকারী : নাসিফ মামুন

সিলেট।


Magazine