উত্তর : জুম‘আ ও ঈদের খুৎবা দাঁড়িয়ে প্রদান করতে হবে এটাই বিধিবদ্ধ সুন্নাত। জাবের ইবনু ছামুরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুৎবা দিতেন। অতঃপর মাঝে একটু বসতেন তারপর আবার দাঁড়িয়ে খুৎবা দিতেন। রাবী বলেন, যে ব্যক্তি বলে যে বসে খুৎবা দিয়েছেন সে তার প্রতি মিথ্যারোপ করল। আল্লাহ্র কসম আমি তাঁর সাথে অনেক ছালাত পড়েছি (ছহীহ মুসলিম, হা/৮৬২; আবুদাঊদ, হা/১০৯৩; মিশকাত, হা/১৪১৫)। তবে খত্বীব যদি অসুস্থ হয়, আর দাঁড়িয়ে খুৎবা দিতে সক্ষম না হয়, তাহলে বসে খুৎবা দিতে পারেন (নায়লুল আওতার, ৩/২৮৫; ফিক্বহুস সুন্নাহ, ১/২৩২)। এছাড়া অন্যান্য যে খুৎবা বা ভাষণ দেওয়া হয়, তা বসে এবং দাঁড়িয়ে উভয়ভাবেই দেওয়া যেতে পারে। এতে শারঈ কোন বাধা নেই।
-শহীদ সরদার
আদমদিঘি, বগুড়া।
