উত্তর : হ্যাঁ, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়। জাবের ইবনু আতীক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তি ছাড়াও সাত শ্রেণীর লোক শহীদের মর্যাদা পাবে- ১. মহামারীতে মৃতব্যক্তি শহীদ ২. ডুবে মারা গেছে এরূপ ব্যক্তি শহীদ ৩. যাতুল জানব বা ক্যান্সার রোগে যে মারা গেছে সে শহীদ ৪. পেটের রোগে মৃতব্যক্তি শহীদ। ৫. যে ব্যক্তি পুড়ে মারা গেছে সে শহীদ ৬. কোন কিছু চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ এবং ৭. প্রসব বেদনায় মৃত নারী শহীদ’ (আবুদাঊদ, হা/৩১১১; নাসাঈ, হা/১৮৪৬; আহমাদ, হা/২৩৭৫৩; মিশকাত, হা/১৫৬১)। অবশ্য এই মর্যাদা প্রাপ্তির জন্য ঈমান থাকা যরূরী।
ইশতিয়াক
জমিদারপাড়া, ঠাকুরগাঁও।
