কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : কেউ তিন বা চার রাক‘আত বিশিষ্ট ছালাতের দ্বিতীয় রাক‘আতে শরীক হলে তৃতীয় রাক‘আতে তাকে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে?

উত্তর : না, তৃতীয় রাক‘আতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে হবে না। বরং কেবলমাত্র সূরা ফাতেহা পড়বে। কেননা তৃতীয় রাক‘আতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়ার কোন বিধান নেই। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করে বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তেন (ছহীহ বুখারী, হা/৭৭৬; মিশকাত, হা/৮২৮)। ওমর ইবনুল খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু শুরাইহের নিকট এই নির্দেশ দিয়ে পত্র লিখেন যে, তুমি প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা পড়বে এবং দ্বিতীয় দুই রাক‘আতে শুধু সূরা ফাতেহা পড়বে (আল-মুজামুল আওসাত, ৩/২৬৪ পৃঃ)।

-জহিরুল ইসলাম

সখীপুর, টাঙ্গাঈল।


Magazine