কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? এতে সূদের সাথে জড়িত অনেক বিষয় ও কেনাকাটায় বিভিন্ন অফার থাকে। বিদেশ ভ্রমণেও অনেক সুবিধা পাওয়া যায়।

উত্তর: স্বাভাবিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত নয়। কেননা এতে ঋণ ও বিলম্বিত পরিশোধের ক্ষেত্রে সূদ নেওয়ার শর্ত রয়েছে, যা থেকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ছালাতে সর্বদাই ঋণ থেকে আশ্রয় চাইতেন (নাসাঈ, হা/৫৪৮৭)। জাবির রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন সূদখোরের উপর, সূদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন, ‘এরা সবাই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। তবে নিরুপায় হয়ে গ্রহণ করা ভিন্ন বিষয়।

প্রশ্নকারী : আকরাম

বেরাইদ, ঢাকা।


Magazine