কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): দীর্ঘদিন যাবৎ গোপনাঙ্গে সমস্যা সহ্য করতে না পেরে চিকিৎসার জন্য ডাক্তারকে গোপনাঙ্গ দেখানো যাবে কি? কোনো মেয়ের গোপনাঙ্গে সমস্যা হলে এবং মহিলা ডাক্তার না পাওয়া গেলে করণীয় কী?

উত্তর: এক্ষেত্রে উক্ত ব্যক্তি ধৈর্যধারণ করবে, যেমন- মৃগী রোগে আক্রান্ত এক কালো বর্ণের মহিলাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যধারণের উপদেশ দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৫৬৫২)। কিন্তু যদি চিকিৎসা প্রয়োজন হয় ও নিরুপায় অবস্থা হয়, তাহলে চিকিৎসার জন্য ডাক্তারকে গোপনাঙ্গ দেখাতে কোনো অসুবিধা নেই। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাযিয়াল্লাহু আনহু-কে একজন মুশরিক নারীর কাছে প্রেরণ করলেন, যেই নারীর কাছে একটি চিঠি ছিল। সেই নারী সেই চিঠিটির কথা অস্বীকার করলে আলী রাযিয়াল্লাহু আনহু তাকে উলঙ্গ করে তল্লাশি করার হুমকি দেন। এরপরে বাধ্য হয়ে সেই নারী চিঠিটি আলী রাযিয়াল্লাহু আনহু-কে দিয়ে দেয় (ছহীহ বুখারী, হা/৩৯৮৩)। কোনো নারীর গোপনাঙ্গে সমস্যা হলে প্রথমে মহিলা ডাক্তার দ্বারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে হবে। না পাওয়া গেলে বিশ্বস্ত পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসা নেওয়া যায়।

-সারওয়ার জাহান

গোদাগাড়ি, রাজশাহী।
Magazine