উত্তর : না, মসজিদে এসে ওযূ সম্পাদনকারী উক্ত নেকীর অধিকারী হবে না। কেননা হাদীছে নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করবে। অতঃপর আল্লাহর কোন ফরয বিধান পালন করার উদ্দেশ্যে পায়ে হেঁটে আল্লাহর ঘরসমূহের কোন ঘরের দিকে যাবে। তার প্রতি দুই কদমের এক কদমে একটি পাপ মোচন হবে এবং অপর কদমে একটি মর্যাদা বৃদ্ধি পাবে’ (ছহীহ মুসলিম, হা/৬৬৬)। অতএব, উক্ত ছওয়াব পেতে হলে বাড়িতেই ওযূ করে মসজিদে আসতে হবে।
-রুস্তম আলী
রামপুরা, ঢাকা।
